- কলেজের সম্মনিত প্রতিষ্ঠাতা সভাপতি
প্রতিষ্ঠাতার বানী
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না। মেরুদন্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না। মেরুদন্ডের সাহায্যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে সঠিক ভাবে চলাফেরা করতে পারে। মেরুদন্ডহীন মানুষের জীবন হয় অর্থহীন। শিক্ষাহীন মানুষ মেরুদন্ডহীন মানুষের মতো হয়ে পড়ে। মেরুদন্ডহীন মানুষ সমাজের কোন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে না। অন্যের ওপর নির্ভরশীল হয়ে জীবন কাটানো ছাড়া কোন উপায় থাকে না তাদের। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষকে কল্পনা করা যায় না ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোন জাতিকে সভ্য জাতি হিসেবে কল্পনা করা যায় না। শিক্ষাহীন মানুষ আর অন্ধের মধ্যে কোন পার্থক্য নেই, অন্ধ মানুষ যেমন চোখ দিয়ে কোন কিছু দেখতে পায়না ঠিক করে চলাফেরা করতে পারে না শিক্ষাহীন মানুষ ও ঠিক তেমনি, জীবনে কোন কিছু করতে পারে না অন্ধের মতো করে সারাজীবন চলাফেরা করতে হয়। "শিক্ষা হলো আলো আর নিরক্ষরতা হলো অন্ধকার "। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বিকাশ ঘটায়, সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে তোলে শিক্ষার উদ্দেশ্যই হলো মানুষের সুপ্ত প্রতিভাকে পরিপূর্ণভাবে বিকশিত করা। শিক্ষার মাধ্যমেই সুপ্ত প্রতিভা একজন মানুষের অন্তরে পরিপূর্ণ ভাবে বিকশিত হতে পারে। মানুষের অন্তত বিকশিত হওয়ার ফলেই শিক্ষার স্বার্থকতা পাওয়া যায়। মানুষকে সুন্দর, সমৃদ্ধ ও সুখী জীবন লাভ করার জন্য অনেক দুঃখ, কষ্ট সহ্য করতে হয়, অনেক বাধা অতিক্রম করতে হয় এবং অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়। এই প্রতিকূল অবস্থা থেকে জয়ী হতে হলে দরকার আত্মবিশ্বাস। শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে।
|
আব্দুল মান্নান তালুকদার |
|
|---|---|
| সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৯১ – ২০০৬ |
|
| পূর্বসূরী | গাজী আতাউর রহমান |
| উত্তরসূরী | গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২'ই মার্চ ১৯৩৬ সিরাজগঞ্জ |

