• অধ্যক্ষ এর কিছু কথা
  • মোঃ শাহেদ আলী সেখ

    কিছু কথা

    মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ  উপজেলায় ১৯৯৫ সালে  প্রতিষ্ঠিত হয়  ‘ফুলজোড় ডিগ্রী কলেজ ’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি । শহরের প্রাত্যহিক কোলাহল থেকে মুক্ত বর্ধিষ্ণু অঞ্চলে পল্লী শোভিত সবুজ আবহে বেষ্টিত ফুলজোড় নদী এবং বিশ্ব রোড সংলগ্ন  এই প্রতিষ্ঠানটি । এটি উত্তর বঙ্গের প্রবেশ দ্বার। বঙ্গবন্ধু যমুনা সেতু পার হলেই বিশ্বরোডের উত্তর পাশেই এই কলেজটি অবস্থিত। এটি আধুনিক শিক্ষার সমন্বয়ে  ছাত্র ও ছাত্রীর নিয়ে একটি উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান।


  • অধ্যক্ষ পরিচিতি
  • মোঃ শাহেদ আলী সেখ

    মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ  উপজেলায় ১৯৯৫ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়, ফুলজোড় ডিগ্রী কলেজ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি । আমি প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করি।

     শুভেচ্ছা বাণী শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন এবং আদর্শ মানুষ গড়ে ধূলায় ধুসরিত, পঙ্কিল ধরণীকে শান্তি সুষমায় ভরে দেয়া। সেক্ষেত্রে উত্তর বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলজোড় ডিগ্রী কলেজ মূখ্য ভূমিকা পালন করে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে আমাদের সান্নিধ্যে এসেছো তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ।

     এ শিক্ষালয়ে অধ্যয়ন করে তোমরা কেবল পুঁথিগত জ্ঞান অর্জন করবে বা সনদ সংগ্রহ করবে তা নয়, আমার স্বপ্ন হচ্ছে পুঁথিগত জ্ঞানার্জনের পাশাপাশি তোমরা আত্মিক উন্নয়ন তথা সত্য ও সুন্দরের পথে এগোবে। আত্মিক উৎকর্ষ মানুষের মানবিক মূল্যবোধের গতিকে এগিয়ে নেয় ।

    বিশ্বের প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। সেই সাথে মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন হচ্ছে। তাই এমনভাবে তোমাদেরকে এগোতে হবে যেন তোমরা তোমাদের কাংঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পার। স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আলোকিত পথ সৃষ্টি করতে হবে তোমাদের নিজেদেরকেই। তোমাদের বিশ্বাস রাখতে হবে তোমাদের পরিবারের উপর, বিজ্ঞ শিক্ষকদের উপর, সমাজ ও রাষ্ট্রের উপর। আর হৃদয়ে ধারণ করতে হবে স্বপ্ন পূরণের সদিচ্ছাকে। সময়শাসিত জীবন ও বিশ্বলোকে স্বপ্ন হচ্ছে সেই অনুপম তরঙ্গ যার উজ্জ্বল প্রবর্তনা মানুষের সৃষ্ট বিশ্বকে বর্ণময় ও সমৃদ্ধ করে। তাই তোমাদেরকে স্বপ্নবাজ তরুণ হতে হবে। কেননা এগোতে হবে বহুদূর। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়তে তোমাদেরকে ধরতে হবে শক্ত করে হাল।

    সৃষ্টিশীল চেতনায় উজ্জীবিত হয়ে, শৃঙ্খলা অনুসরণ আর পড়াশুনায় আন্তরিক হয়ে তোমরা এগিয়ে যাবে এটা আমার কামনা। শিক্ষাবর্ষের নির্ধারিত সময়টুকুর সদ্ব্যবহার করে ভালো ফলাফল অর্জন পূর্বক মাতা-পিতার মুখ উজ্জ্বল করো, আদর্শ নাগরিকে পরিণত হও এবং সর্বোপরি কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করো এটাই আমার প্রত্যাশা।

    অধ্যক্ষ

    মোঃ শাহেদ আলী শেখ

    ফুলজোড় ডিগ্রী কলেজ, নলকা, রায়গঞ্জ, 

    সিরাজগঞ্জ


  • সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে : 12-09-2024
    Developed by    BAI World Pvt Ltd -2023- ROS System